1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

জামালপুরে সমকামিতার অভিযোগে চার তরুণীকে পুলিশে সোপর্দ

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে সমকামী বিয়ের ঘটনায় দুই তরুণী ও তাদের দুই সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ী গ্রামের দুদু মিয়ার বাড়িতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনসহ এলাকার শতশত মানুষের উপস্থিতিতে দুই তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর তাদেরকে সরিষাবাড়ী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

জানা গেছে, একই বিদ্যালয়ে পড়ার সুবাদে ১৮ ও ১৭ বছর বয়সী ওই দুই তরুণীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন।

তিন বছর সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সম্প্রতি তাদের দুই সমকামী বান্ধবীকে সাক্ষী রেখে বিয়ে করেন তারা।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, সমকামী বিয়ের খবর পেয়ে তিনি এলাকাবাসীর সাথে কথা বলে সরিষাবাড়ী থানার পুলিশ কর্মকর্তাদের কাছে চার কিশোরীকে হস্তান্তর করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে জানান, সমকামিতার অভিযোগে চারজনকে থানায় নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD