1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে সালমা-নিগারদের প্রতিপক্ষ হবে অপর গ্রুপের রানার্সআপ দলটি।

বুধবার (২১ সেপ্টেম্বর) আবু ধাবিতে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ফিফটিতে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে তারা করেছিল ২৫৫ রান।

অপরদিকে পুরো ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে মার্কিনী মেয়েরা করতে পারে ১০৩ রান।

৫৫ রানের সহজ জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করেছে মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খেলেন শেষ বল পর্যন্ত। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৯টি চার।

ছয় চার ও এক ছয়ে ৪০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন নিগার। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ পায় বড় পুঁজি।

যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা ৭১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। সালমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

২৩ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ বি গ্রুপের গ্রুপ রানার্সআপ। কাগজে-কলমে যেটি হওয়ার সম্ভাবনা আছে তিন দলের—জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি।

টুর্নামেন্টের ফাইনালে খেলা দুটি দল সুযোগ পাবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD