1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ইমাম ও মুয়াজ্জিনের নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীতে বাসচাপায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) ও মুয়াজ্জিন মো. বেল্লাল হোসেন (২৫)।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।

ইমাম ও মুয়াজ্জিনের নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শরিফুল ইসলাম ও বেল্লাল হোসেন রাজবাঁধ থেকে মাদানীনগর মাদরাসা যাওয়ার জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘাতক বাস এবং চালককে গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD