1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা পুনরায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে দেশ গাজীপুরে ৫ খুন, চিকিৎসকের লোমহর্ষক বর্ণনা ক্ষমতায় ফিরতে ড. ইউনূসের ‘নীরব প্রস্তুতি’, তারেক রহমানের পিঠে ছুরি বসানোর শঙ্কা

১০১ বইয়ের দেনমোহরে বিয়ে

🍂
  • প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

১০১ বইয়ের দেনমোহরে বিয়ে করলেন তারা। কনের বই পড়ার প্রতি ব্যাপক আগ্রহ ছোটবেলা থেকেই। সেই ভালোবাসা থেকে বিয়ের সময় দেনমোহর হিসেবে টাকা কিংবা গয়না নয়, স্বামীর কাছ থেকে ১০১টি বই চেয়েছেন নববধূ।

এই ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার শিক্ষক শান্ত্বনা খাতুন। আর এই অভিনব দেনমোহর নেওয়া বিয়ের সাক্ষী হয়েছে ধুনটের গোসাইবাড়ি কাজী অফিস।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্ত্বনা খাতুনকে বিয়ে করেন ধুনট উপজেলার নওশাদ হোসেন।

নওশাদ ও শান্ত্বনা পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। তিনি কবিতা লেখার পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। শান্ত্বনা বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক।

শান্ত্বনা সোনাতলা উপজেলার মোস্তাফিজুর রহমানের মেয়ে। নওশাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে। তিনি লেখালেখি করে নিখিল নওশাদ নামে। ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক তিনি।

প্রথমে নিখিলের লেখার প্রেমে পড়েন শান্ত্বনা। এরপর তাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে। প্রেমের সূত্র ধরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন।

তখন শান্ত্বনা শর্ত দেন, গয়না নয়, বিয়ের দেনমোহর হিসেবে তাকে ১০১টি প্রিয় বই উপহার দিতে হবে। নিখিল এই শর্তে রাজিও হয়েছেন। এর মধ্যে ঢাকা ও বগুড়া থেকে শান্ত্বনার পছন্দের ৭০টি বই কিনেছেন। বাকি ৩১টি বই তিনি কিছুদিনের মধ্যেই কিনে দেবেন। এই বিয়েকে আত্মীয় স্বজনরাও ব্যক্তিক্রমী বলছেন।

তবে এই বিয়ে দুপুরের পর পড়ানো হলেও রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির স্বীকার হন তারা। বই দেনমোহর দেওয়ার কথা শুনে স্থানীয় কাজী অফিসের রেজিস্ট্রার আব্দুল হামিদ বিয়ে নিবন্ধনের পক্ষে সায় দেন নি। কী কারণে বিয়ে রেজিস্ট্রি করাননি তার ব্যাখ্যাও দিতে পারেননি তার ছেলে বাবু। ওই এলাকায় বিয়ে বাবার পক্ষে বাবুই রেজিস্ট্রি করেন।

অবশেষে আট কিলোমিটার দূরে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেছেন তারা। ততোক্ষণে অবশ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। সময়ও তিন ঘণ্টা বেশি লেগেছে। এই কাজী অফিসের রেজিস্ট্রার আব্দুল হান্নান অবশ্য দেনমোহরে বই দেওয়ার পক্ষে আইনও দেখিয়েছেন।

বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্ন নিখিল ও শান্ত্বনার। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন।

কনে শান্ত্বনার প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।

বিয়ের কাবিননামায় দেনমোহরের ঘরে ১০১টি বইয়ের উল্লেখ করা হয়েছে, যার মূল্যমান নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার টাকা। প্রতিটি বইয়ের মূল্য গড়ে দুই হাজার টাকা ধরে এই হিসাব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD