1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

বিপুল পরিমাণ মাদক সহ ব্যাবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

RAB-5, রাজশাহী কর্তৃক আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা মূল্যের হেরোইন ও বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB- 5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ০৮ আগস্ট ২০২২ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামে লালপুর টু বনপাড়া রাস্তায় অপারেশন পরিচালনা করে। দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিল। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, নাটোর জেলার লালপুর হতে ০১ টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাব ০৮/০৮/২০২২ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় ঘটনাস্থল নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামস্থ রেল ক্রসিং এর আনুমানিক ২০০ গজ দূরে লালপুর হতে বনপাড়াগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালীন ইং ০৮/০৮/২০২২ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে ০১ টি সাদা-হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি ডাম্পার ট্রাকের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই উক্ত বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ০৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

উক্ত অভিযানে, হেরোইন-০১ কেজি ২৬০ গ্রাম, ফেন্সিডিল-৪০০ বোতল,
ডাম্পার ট্রাক-০১টি, গাড়ীর কাগজ-০১ সেট, (৪) নগদ=১৪,০০০/-টাকা, মোবাইল-০৩টি উদ্ধার করেন এবং আসামী গাড়ীর মালিক মোঃ জয়নাল হোসেন পিতা-মৃত ইদ্রিস ফকির, সাং-পাঁচরুখি, থানা-আড়াইহাজার, ড্রাইভার মোঃ শরিফ মিয়া (৩৩), পিতা-মোঃ ছাদত আলী, হেলপার মোঃ নাজির হোসেন (২৭), পিতা-মৃত আব্দুস সালাম মোল্লা, উভয় সাংমঠখোলা, থানা-রুপগঞ্জ, সর্ব জেলা- নারায়নগঞ্জ ‘কে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যাবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD