1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ফেসবুকে পিস্তলের ছবি আপলোড দিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে নিজের ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত সোহরাব হোসেন মাহি (২০) উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে। সে চাটখিল পাচগাঁও মাহবুব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে সোহরাব।

এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, আটক মাহি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কখনো মোবাইল হারিয়ে গেছে আবার কখনো অন্য ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন তথ্য দেয়।

এসপি আরও বলেন, তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় সোহরাবকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD