1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

আজ দেখা দিবে সুপার মুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

মহাকাশপ্রেমী হয়ে থাকলে চোখ রাখুন আকাশে। আজ সন্ধ্যায় পৃথিবীর সবচেয়ে কাছে উঁকি দেবে পূর্ণিমার চাঁদ, যাকে বলে সুপারমুন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের তৃতীয় সুপারমুন দেখা যাবে আজ ১৩ জুলাই রাতে। খবর বিবিসি।

আজকের চাঁদকে দেখা যাবে সবচেয়ে বড় ও উজ্জ্বল। লালচে-কমলা রঙ ধারণ করে চাঁদ আজ চলে আসবে পৃথিবীর সবচেয়ে কাছে। এ সময় পৃথিবী থেকে চাঁদ থাকবে মাত্র ৩ লাখ ৬৩ হাজার ৩০০ কিলোমিটার দূরে।

চলতি বছরের প্রথম সুপারমুন দেখা গেছে জুনে, নাম ছিল স্ট্রবেরি মুন। আর আজ যে সুপারমুন দেখা যাবে তার জনপ্রিয় নাম বাকমুন। আগামী আগস্টে দেখা যাবে বছরের শেষ সুপারমুন। জুলাই মাসের সুপারমুনকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। আজকের সুপারমুনকে কেউ বলেন বাক মুন, কেউ বলেন থান্ডার মুন, কেউবা ডাকে স্যামন মুন।

যে নামেই ডাকা হোক না কেন, এরইমধ্যে সুপারমুন দেখতে প্রস্তুতি নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের আকাশপ্রেমী ও জ্যোতিস্কপ্রেমীরা। এই বিশাল চাঁদের প্রভাবে আজ জোয়ারজলে দেখা দিতে আরও আরো বেশি উন্মাদনা।

আজকের সুপারমুনকে বেশি ডাকা হয় বাকমুন বলে। এ নামে ডাকার অবশ্য একটি কারণ রয়েছে। মূলত ইংরেজি বাক শব্দের অর্থ হরিণ। জুলাইয়ের এই মাঝামাঝি সময়ে এসে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে হরিণের শিং লম্বা হতে থাকে। তাদের ধারণা, সুপারমুনের পর থেকেই লম্বা হয় হরিণের শিং। এজন্য তারা এই সুপারমুনকে বাকমুন ডেকে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD