1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

চলন্ত ট্রেনের জানালায় সেলফি তোলার সময় যাত্রীর মাথা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে সেলফি তোলার সময় এক যাত্রীর মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ওই ট্রেনের এক যাত্রী জানালা দিয়ে মাথা বাইরে বের করে সেলফি তুলছিল।

পরে ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন মাথা ও দেহ ট্রেন থেকে রেল লাইনের পাশে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যাত্রীর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, ওই যুবক চলন্ত ট্রেনে বসে জানালা দিয়ে মাথা বের করে সেলফি তুলছিল। ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। মাথা ও দেহ নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD