1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা পুনরায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে দেশ গাজীপুরে ৫ খুন, চিকিৎসকের লোমহর্ষক বর্ণনা ক্ষমতায় ফিরতে ড. ইউনূসের ‘নীরব প্রস্তুতি’, তারেক রহমানের পিঠে ছুরি বসানোর শঙ্কা

রূপপুর নিয়ে অপপ্রচার ভেঙে দিলেন রুশ রাষ্ট্রদূত: শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা গুজব’

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আজ বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। এই মেগা প্রকল্প সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছেন। তবে উন্নয়নের এই অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পুরনো, ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আনার চেষ্টা করছে।

এ প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম‍্যানটিটস্কি স্পষ্টভাবে এসব অভিযোগকে “মিথ্যা গুজব” বলে উড়িয়ে দিয়েছেন।

রবিবার ২৫ আগস্ট ২০২৪ তৎকালীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন:

 

“সত্যি কথা বলতে, প্রথমত এটি একটি গুজব এবং মিথ্যা গুজব। আপনাদের বোঝা উচিত। আমাদের কোম্পানি ইতোমধ্যেই এ বিষয়ে বিবৃতি দিয়েছে।”

রাষ্ট্রদূত আরও জোর দিয়ে বলেন, শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক-এর বিরুদ্ধে ৫০০ কোটি ডলার আত্মসাতের যে অভিযোগ ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি যুক্তি দিয়ে বলেন:

“পাঁচ বিলিয়ন ডলার—এটি একটি বিশাল অঙ্ক। নির্মাণ চলাকালে কীভাবে এমন অর্থ কাউকে দেওয়া সম্ভব? আপনারা কি মনে করেন আমরা এতটাই অযৌক্তিক?”

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এর পক্ষ থেকেও ইতোমধ্যে এ ধরনের অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, এই গুজবটি ২০২৩ সালের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয়েছিল—যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

সব মিলিয়ে, আন্তর্জাতিক অংশীদার দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই স্পষ্ট ব্যাখ্যা প্রমাণ করে যে রূপপুর প্রকল্প ঘিরে ছড়ানো দুর্নীতির অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং নানা বাধা ও অপপ্রচার মোকাবিলা করে প্রকল্পটি বাস্তবায়ন করা শেখ হাসিনা এর দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD