1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’—ভাইরাল অডিওতে  শেখ হাসিনার হুঙ্কার

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে একটি নতুন অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। সদ্য ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটিতে তাকে বেশ আক্রমণাত্মক সুরে কথা বলতে শোনা যায়। এতে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে বিমান পাঠালে তিনি দেশে ফিরতে প্রস্তুত।

অডিও বার্তাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তাঁকে নিয়ে আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। তিনি বলেন, “যদি সাহস থাকে প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে। কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে—আমি সেটা দেখে নেব।”

দেশত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ঘটনাচক্রে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তবে তিনি বাংলাদেশে ফিরবেনই। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী, তারা সাজা পাবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের শাস্তি দেব।”

সামনেই ডিসেম্বর মাস বা বিজয়ের মাস উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মী ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অডিওতে তিনি বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করে বলেন, “খুনি, সুদখোর, জঙ্গিশাসক আর যুদ্ধাপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এটিই আমাদের প্রতিজ্ঞা।” বাংলাদেশকে আবারও উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অডিওর শেষাংশে তাকে সমর্থকদের উদ্দেশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও ক্লিপটি কবে রেকর্ড করা হয়েছে বা এটি সম্পূর্ণ অবিকৃত কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কণ্ঠস্বরটি শেখ হাসিনার বলেই ধারণা করছেন নেটিজেনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD