1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

‘ঢাকার কসাই’ খ্যাত কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে: প্রেস সচিব

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বিচারের মুখোমুখি করার খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আমি নিশ্চিত যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল এবং জুলাই মাসের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে আনা হবে। ভারত ইতোমধ্যেই জানিয়েছে যে জুলাই মাসের গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য আমাদের অনুরোধ পরীক্ষা করছে তারা।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা জানি হাসিনার প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন। তবুও, আমি নিশ্চিত যে ‘ঢাকার কসাই’ খ্যাত আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরিই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের উপর আরও আলোকপাত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্ব মিডিয়ার আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে।’

প্রেস সচিব লিখেছেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহিতা থেকে চিরতরে পালানোর কোনও সুযোগ থাকবে না। আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই মাসের গণহত্যার শিকারদের জন্য এবং শেখ হাসিনার আমলে সংঘটিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং মনোনিবেশ করি, তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে। এটি কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর…..।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD