1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ঢাকায় ১২ রেস্টুরেন্টসহ স্পা সিলগালা

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ঢাকার বনানী এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জোন ৪/২-এর আওতাধীন এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এ সময় মোট ১২টি রেস্টুরেন্ট ও সেলুন/স্পা সিলগালা করা হয়।

এ ছাড়া ৭টি ভবনের ২২টি অফিস বন্ধের অঙ্গীকারনামা গ্রহণ করা হয় এবং ১টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, বনানী এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজউকের উদ্যোগের কার্যক্রম জোরদার করা হচ্ছে।

উচ্ছেদ অভিযানের মাধ্যমে সিলগালাকৃত প্রতিষ্ঠানের মধ্যে ছিল তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্তোরাঁ, শাকিল মোটরস, বিবিধারা রেস্টুরেন্ট (৪টি দোকান), মেন্স ক্লাব, লন্ডন সেলুন ও জেন্টস পার্লার, আহেলি কাবাব অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্ট, পেশোয়ারি (টেইলর শপ), পেশোয়ারি (চায়ের দোকান), সালাম’স কিচেন, খিচুড়ি ওয়ালা, কফিক্স।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে ১টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এ ছাড়া ৭টি ভবনের ২২টি অফিসকে আগামী ১ মাসের মধ্যে বন্ধ করার জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

উচ্ছেদ অভিযানে রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD