1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

থানা থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চকবাজার থানার ভেতর থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) থানা ব্যারাকের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম অহিদুর রহমান (৩২)। তিনি চকবাজার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়।

অহিদুরের কয়েকজন সহকর্মী বলেন, অহিদুরের স্ত্রী ও দুই মেয়ে বরিশালে থাকেন। সেজন্য বরিশালে ফিরে যেতে তিনি আবেদন করেছিলেন। পরিবার থেকে দূরে থাকা এবং আবেদনের অনুমোদন না হওয়ায় কয়েক সপ্তাহ ধরে মানসিক চাপে ছিলেন তিনি।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী জানান, তিন মাস আগে বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে চকবাজার থানায় পদায়ন হয় তার। তিনি থানার ব্যারাকে থাকতেন। প্রতিদিনের মতো রোববার সকালে গোসল করতে বাথরুমে যান তিনি। আরেকজন পুলিশ সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি বাইরে থেকে অনেকক্ষণ ডাকাডাকি করেন। কয়েকবার দরজায় ধাক্কাও দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি। পরে ওই পুলিশ সদস্য চিৎকার করে অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙে অহিদুরকে ছাদের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন অহিদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, থানার টহল টিমের সঙ্গে শনিবার রাতেও দায়িত্ব পালন করছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে থানার ব্যারাকে ফেরেন তিনি। রাতে তার সঙ্গে যারা ডিউটি করেছিলেন তারা বলেছেন, দায়িত্বে থাকা সময় তিনি (অহিদুর) স্বাভাবিক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD