1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা

প্রতিবেদকের নাম: নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ডে ঢাকার উত্তর উত্তর পূর্বে মাত্র ৮ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে ভূটানের রাজধানী থিম্পুতেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্পও অনুভূত হয়েছিল। এ ছাড়াও, শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদীর মাধবদী থেকে উৎসারিত ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে অনুভূত হয়।

শুক্রবারের ভূমিকম্পে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ইট খসে পড়া এবং আতঙ্কজনিত ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪০০ জন আহত হয়েছেন।

সরকারি এবং উদ্ধার সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকে ভূমিকম্পের সময় সঠিক প্রতিক্রিয়া প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD