1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

মোঃ আব্দুল খালেক (গাইবান্ধা প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘন্টাব্যাপী অবস্থান নেয়।

এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে।

পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়।

বিক্ষোভ মিছিলের তারা দাবি করেন- ১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাই নাই। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD