1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ঝিনাইদহে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী থেকে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের এসব নেতা-কর্মী কোটচাঁদপুর–মহেশপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে মেহেদী হাসান রনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। মানুষ এখন পরিবর্তন চায়, তাই দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে।’

তবে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, যাঁরা যোগ দিয়েছেন তাঁদের কেউ আগেও আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা সকলে জামায়াতের কর্মী নন।

অন্যদিকে, যোগদানকারী এক সাবেক জামায়াত কর্মী বলেন, ‘আমরা দীর্ঘ ৪০ বছর জামায়াতের রাজনীতি করেছি, হামলা-মামলার শিকার হয়েছি। এখন মেহেদী হাসান রনির নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।’

অনুষ্ঠানে ঝিনাইদহ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD