1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

দ্য উইকের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। ভারতের জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক ‘দ্য উইক’ ম্যাগাজিনকে দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারটি তাদের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে।

ম্যাগাজিনটির প্রচ্ছদে শেখ হাসিনার একটি ছবি সহ সাক্ষাৎকারের মূল অংশ তুলে ধরা হয়েছে। “WORLD EXCLUSIVE” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, “নির্বাসন থেকে দ্য উইকের কাছে মুখ খুললেন শেখ হাসিনা” (Sheikh Hasina speaks out to The Week from exile)।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশকে একটি “বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ” (a powder keg waiting to explode) বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্য দেশ-বিদেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

পাশাপাশি, তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে মন্তব্য করে বলেন, “ড. ইউনূস নিয়ন্ত্রণে নেই” (Dr Yunus is not in control)।

‘দ্য উইক’ জানিয়েছে, এই সাক্ষাৎকারে শেখ হাসিনা ক্ষমতা, রাজনীতি এবং গণতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ক্রান্তিকাল পার করছে।

ম্যাগাজিনটির নতুন সংখ্যাটি ইতিমধ্যে বাজারে এসেছে এবং এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে পাঠক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD