1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ছেলের ১৫ দিনের কারাদণ্ডের চিন্তায় মায়ের মৃত্যু

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ছেলেকে দেয়া ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ডের খবর শুনে বুকে ব্যথা শুরু হয় মা ফেরদৌসী বেগমের। এরপর আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা সদরের কাজিপাড়ায়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় তার দাফন সম্পন্ন হয়েছে। ফেরদৌসী বেগম (৫০) তালা সদরের কাজিপাড়ায় কাজী নজরুল বারীর স্ত্রী।

মৃতের ছেলে কাজী জীবন জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদক সেবনের অভিযোগ এনে মেজো ভাই কাজী শিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর তাকে হাজির করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে। সেখানে ১৫ দিনের কারাদণ্ডের রায় দেন কর্মকর্তা। এরপর থেকে বাড়িতে মা চিন্তায় অসুস্থবোধ করতে থাকে। বিকেলে ভাইকে কারাগারে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে মা বুকে ব্যথা অনুভব করে কথা বলতে বলতে আকস্মিক মারা গেছেন।

এদিকে, জেলা ম্যাজিস্ট্রেটের বিশেষ অনুমতিতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় অংশ নিতে পারেন দণ্ডপ্রাপ্ত ছেলে কাজী শিপন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বলেন, ছেলে কাজী শিপনের কারণে তার মা মারা গেছেন ঘটনাটি জেনেছি। বিষয়টি খুব হৃদয়বিদারক। তার ছেলে গাজা সেবন করে এটি সে স্বীকার করায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছিল। সাজা মওকুফের জন্য পরিবারটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD