1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে বেপরোয়া আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা। আহত বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিরুলিয়া-মিরপুর সড়কের দত্তপাড়া এলাকায় আমিন মোহাম্মদ মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫০ বছর বয়সী ব্যবসায়ী আফজাল হোসেন পিরোজপুরের কাউখালীর বাসিন্দা। কয়েক দিন আগে মেয়ের সঙ্গে দেখা করার জন্য ঢাকায় আসেন তিনি।

আহত সানজিদা মেহজাবিন অর্পি বলেন, ‘আমি আশুলিয়ার খাগান এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি। বাবা পিরোজপুরে গ্রামের বাড়িতে থাকেন। কয়েক দিন আগে আমার সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে ঢাকায় আত্মীয়ের বাসায় আসেন। আজ সকালে আসেন আমার হোস্টেলে। পরে বিকেলে আমাকে নিয়ে বিরুলিয়া ব্রিজে মোটরসাইকেলযোগে রওনা হন। বাবা বাম পাশ দিয়ে আস্তে আস্তে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এসময় আমি সড়কের পাশে ছিটকে পড়ে সামান্য আহত হই। কিন্তু বাবা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যান।’

অর্পির খালাতো বোন সেলিনা সুলতানা সুমি বলেন, ‘অপর মোটরসাইকেল চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও চালককে ছাড়িয়ে নিয়ে গেছেন প্রভাবশালীরা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD