1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিনিয়র সেনা কর্মকর্তাদের ‘ঘেরাও কৌশল’: যেভাবে ক্ষমতা হারালেন শেখ হাসিনা শেখ হাসিনার পতন ও সামরিক বাহিনীর নীরব অভ্যুত্থান: নেপথ্যের অজানা অধ্যায় ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান ওয়াশিংটনে দুই দেশের আলোচনা || রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ ওয়ান-ইলেভেনের নেপথ্যে ‘সমন্বিত কুচক্রী’ একের পর এক প্লট সাজানো হয় অন্ধকারে ছিল তৎকালীন সরকার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার পুলিশ হত্যার বিচার হবে, বললেন আইজিপি শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা? গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট মাদুরো বুঝেন !! হাসিনা বুঝেননা

বিদ্যুৎ এর খুঁটি ঢুকলো চলন্ত বাসে, নিহত ১

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি চলন্ত বাসে বিদ্যুতের খুঁটি ঢুকে এক বাসযাত্রী নিহত হয়েছেন। ওই সময় আরেকটি বাস ওই বাসে ধাক্কা দিয়ে রাস্তা পাশে পড়ে যায়।

করিমপুর হাইওয়ে থানার ওসি শংকর কুমার জানান, ক্রেনে উঠিয়ে একটি বিদ্যুতের খুঁটি সরানোর সময় গঙ্গাবর্দী এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এই দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানান।

নিহত নজরুল ইসলাম (৩৮) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

আহতদের উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুইজনকে ঢাকায় পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫)। বাকিদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শংকর কুমার জানান, রাস্তার পাশে রাখা একটি বিদ্যুতের খুঁটি ক্রেন দিয়ে উঠানোর সময় রাস্তার মাঝ বরাবর আসে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে খুঁটির মাথায় আঘাত করে; সঙ্গে সঙ্গে খুঁটিটি বাসের একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে যায়।

বিপরীতমুখী আরেকটি বাস আগেরটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয় বিপরীতমুখী আরেকটি বাস আগেরটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়
“ঠিক ওই সময় মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস আগের বাসটিতে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়।”

ওসি শংকর আরও জানান, বিশাল আকৃতির আরসিসি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হন। অপর বাসটিরও পাঁচ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কা জনক বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD