1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

‘বেঁচে আছেন, এই শুকরিয়া করে বাড়ি চলে যান’ বলা সেই অসি প্রত্যাহার

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

ছিনতাইয়ের অভিযোগ দিতে গেলে ‘বেঁচে আছেন, এই শুকরিয়া করে বাড়ি চলে যান’ বলা নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন আবুল কাশেম ভূঁইয়া।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ জানান, প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে নরসিংদী মডেল থানার ওসির দায়িত্ব থেকে মো. ফিরোজ তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি আবুল কাশেম ভূঁইয়া এরই মধ্যে তার দায়িত্ব বুঝে নিয়েছেন।

জানা যায়, ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রাইভেট কারে ঢাকায় আসছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আল-মামুন। এ সময় যাত্রীবেশে থাকা ৪ ছিনতাইকারী গলায় ছুরি ধরে পকেটে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ সহ সবকিছু কেড়ে নেয়। গাড়িটি নরসিংদীতে আসার পর তার হাত-পা ও চোখ বেঁধে, পরে গাড়ি থেকে নামিয়ে দেয়। হত্যার হুমকি দিয়ে মানিব্যাগে থাকা ব্যাংক কার্ডের পিন নাম্বার যান। পরে ছিনতাইকারী দল পার্শ্ববর্তী একটি ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৯১ হাজার টাকা তুলে নেয়।

ব্যাঙ্ক কর্মকর্তা আল-মামুন এক নিরাপত্তাকর্মীর মোবাইল ফোন থেকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। পরে তার ফোন পেয়ে নরসিংদী মডেল ও মাধবদী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। দুই থানার পুলিশ সদস্যরা কথা বলে তাকে মাধবদী থানায় নিয়ে যান। কিন্তু থানায় কোনো অভিযোগ না নিয়ে তাকে ঢাকার একটি বাসে তুলে দেন।

ঘটনার চার দিন পর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নিয়ে আবারো তিনি নরসিংদীতে যান । অভিযোগ পড়ে নরসিংদী মডেল থানার ওসি বলেন, আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে করলেন? বেঁচে আছেন, এই শুকরিয়া করে বাড়ি চলে যান।

প্রত্যাহারের বিষয়ে জানতে ফোন করে নরসিংদী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD