1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে খুন করেছে এক যুবক। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী (মাইদার চালা) গ্রামে মো. আব্দুল জলিল (৬৫) নামের ওই ঘটককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের শহিদুলের ছেলে আলমাস (২৫)।

নিহতের ভাগ্নে আব্দুল বাছেদ জানায়, মাইদার চালা গ্রামের শহিদুলের ছেলে আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করেন। এর আগেও ৩টি বিয়ে করেছিলো সে। কিন্তু সেই বিয়ে টেকেনি তার। পরে আমার মামা মো. আব্দুল জলিলের ঘটকালিতে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাস বিয়ে করে। সে ঘরে একটি কন্যা সন্তানও আছে। সেটিও ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আলমাসের ভেতরে চাপা ক্ষোভ ছিল।

আজ দুপুরে মামা নামাজ শেষ করে আলমাসের দাদী আয়াতন বেগমের ঘরে পান খেতে বসলে আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মামার মাথায় ও গলায় এলোপাতাড়ি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD