1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ফেসবুকে পোস্ট করে শিক্ষকের আত্মহত্যা, শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

নরসিংদীতে কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার হাজিপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে নিহত শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন।

নিহত আব্দুল্লাহ আলী জেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার চার বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। পরে ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষকের বাসায় চলে আসে ওই ছাত্রী। এ সময় ছাত্রী ও কয়েকজন মেয়ে মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষকের স্ত্রী। এ সময় তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD