1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

রাতে বাড়ির আঙ্গিনায় পড়েছিল গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে শাম্মী বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাতুলি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাম্মাী ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।

জাহাঙ্গীর স্থানীয় ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির আঙ্গিনা থেকে শাম্মীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তার স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ময়নানতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, নিহতের শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন- শাম্মী আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।

এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD