1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

সন্তান না হওয়ার হতাশায় গায়ে আগুন দিলেন এসআই`র স্ত্রী

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন দশমিনা থানার এএসআই সহিদুল আলমের স্ত্রী সুমি (৩০)। তার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দশমিনা থানা সংলগ্ন এএসআই সহিদুল আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বাসার মালি হারুন ফরেস্টার বলেন, তিনতলা ভবনের নিচতলায় স্ত্রী নিয়ে থাকতেন এএসআই সহিদুল আলম। বিয়ের পর দীর্ঘদিন পরেও বাচ্চা না হওয়ার কারণে প্রায়ই দুশ্চিন্তা ও পাগলামি করতেন সুমি। এ নিয়ে অনেক চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। তবে সহিদুল তার স্ত্রীর প্রতি সব সময় সন্তুষ্ট ছিলেন ও পারিবারিক কোনো কলহ ছিল না।

তিনি আরও বলেন, ঘটনার দিন সহিদুলের স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে আমিসহ সুমির স্বামী ও থানার পুলিশরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যাই।

দশমিনা হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিঠুন চন্দ্র হাওলাদার জানান, ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে এএসআই সহিদুল আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দশমিনা থানার ওসি (তদন্ত) অনুপ দাস বলেন, এএসআই সহিদুলের স্ত্রী ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন। তাদের পারিবারিক কোনো কলহ ছিল না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD