1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে নববধূ

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসে মারধরের শিকার হয়েছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। যারা মারধর করেছে তাদের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরোপয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে পুলিশ মনিরকে হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি ওই গৃহবধূকে। তবে সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেন মনির। ভুক্তভোগী মনির বরগুনা জেলার আনোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলাম। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন।

ভুক্তভোগী জানান, পাঁচ দিন আগে পারিবারিকভাবে বিয়ে করি। মঙ্গলবার সকালে স্ত্রীর আবদার মেটাতে কুয়াকাটায় নিয়ে আসি। একই দিন সন্ধ্যায় কুয়াকাটায় এসে হোটেল তাজে অবস্থান করি। পরে সৈকতে ঘোরাঘুরির পরে রুমে আসি, কিন্তু আমার স্ত্রীর অনুরোধে আবার সৈকতে যাই।

তিনি আরও জানান, আমার অনিচ্ছাসত্ত্বেও সেদিকে গেলে হঠাৎ আমার ওপর ৪ থেকে ৫ জন লোক আক্রমণ করে। তখন আমি বাঁচার চেষ্টা করি ও আমার স্ত্রীকে আঁকড়ে ধরি। তবে আমাকে বাঁচানোর চেষ্টা না করে, সে তাদের সঙ্গে পালিয়ে যায়।

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে ভুক্তভোগীর স্ত্রীকে পায়নি। ভুক্তভোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD