1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

বিলবোর্ডে লেগে গুরুতর আহত নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

ছাদখোলা বাসে করে বিজয় উদযাপন করতে করতে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। পথেই ঘটলো দুর্ঘটনা। রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে নারী ফুটবলার রিতুপর্ণা চাকমার মাথার একপাশ কেটে গেছে। সঙ্গে সঙ্গেই তাকে বাস থেকে নামিয়ে পাঠিয়ে দেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

জানা গেছে, রিতুপর্ণার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। তবে সিএমএইচে ভর্তি রাখা হয়নি তাকে। কাটা জায়গায় সেলাই দেওয়া এবং প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় বাফুফে ভবনে।

ঘটনাটি ঘটে মূলত র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। রিতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার এক পাশ কেটে যায়।

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, রিতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বিএফএফ ভবনে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।

রিতুপর্ণার সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে তার সতীর্থ তহুরা খাতুনকে। জাগো নিউজকে তিনি জানান, রিতুপর্ণা ভালো আছেন। অ্যাম্বুলেন্সে থাকলেও শুয়ে থেকে আসার মতো অবস্থায় হয়নি তার। বসেই রয়েছেন। মাথার যে অংশে কাটা গেছে, সেলাই দেওয়ার পর সেখানে রক্ত পড়া বন্ধ হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD