1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

বাংলার সোনার মেয়েদের হিমালয় জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে পাঁচবার ফাইনালে হারল নেপাল। আর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ জিতে নিল শিরোপা। জোড়া গোল করে ফাইনালে বাংলাদেশের রানি কৃষ্ণা রানি সরকার। শামসুন্নাহার জুনিয়রের গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করে জয় নিশ্চিত করেন এই তারকা ফরোয়ার্ড।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে চোট পাওয়া সিরাত জাহান স্বপ্নার বদলি হিসবে নেমেছিলেন শামসুন্নাহার জুনিয়র। তিন মিনিট পরেই দারুণ গোলে তিনি বাংলদেশকে এগিয়ে দেন। ম্যাচের পরবর্তী সময়টুকুর আলো নিজের দিকে টেনে নেন কৃষ্ণা। ৪১তম মিনিটে নেপালের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে অধিনায়ক সাবিনা পাস দেন কৃষ্ণাকে। বল পেয়ে ভুল করেননি এই ফরোয়ার্ড। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

এরপর ৭০তম মিনিটে নেপাল একটি গোল পরিশোধ করলে ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। ৭ মিনিট পরেই বাংলাদেশকে ফের চালকের আসনে বসিয়ে দেন কৃষ্ণা। প্রতি আক্রমণ থেকে সতীর্থের থ্রু পাস ধরে দূরপাল্লার শটে নেপালের গোলকিপারকে ফাঁকি দেন এই ফরোয়ার্ড। দশরথ স্টেডিয়ামে পরিপূর্ণ গ্যালারি স্তব্ধ করে দিয়ে লেখা হয়ে যায় লাল-সবুজের ইতিহাস। বাংলাদেশ জিতে নেয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD