1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

রাজশাহী জেলা পুলিশের অভিযানে হ্যাকারচক্রের চারজন আটক

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের অভিযানে চার ডিজিটাল প্রতারককে আটক করা হয়েছে। তারা অন্য ব্যক্তির ফেসবুক/মেসেঞ্জার হ্যাক করে মূল আইডির পরিচিতজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায় করে আসছিলো।

গত ৮/৯/২০২২ ঢাকা শহরের একজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে প্রতারকদের অবস্থান দুর্গাপুর এলাকায় সনাক্ত করা হয়। রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সনাতন চক্রবর্তীর তত্ত্ববধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেনের নেতৃত্বে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ লেনদেনে ব্যবহৃত সিমসহ গত ৯/৯/২০২২ তারিখ প্রথমে মো: রুবেল ইসলাম(২৫) , পিতাঃ আব্দুল করিম , সাং পাচুবাড়ী থানা দুর্গাপুরকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রামের রাজু আহমেদ(২২), পিতাঃ শাহাদাত হসেন, শান্ত ইসলাম বাবু(২৫) পিতাঃ লিয়াকত আলী এবং সোহাগ আলী (২৩), পিতাঃ আবুল কালামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেদের এ কর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটকৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে ঢাকায় প্রেরণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD