1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

পাঁচ বছরে প্রায় ৭৫ বার ধর্ষণ ও নগ্ন ছবির ভয় দেখিয়ে বিভিন্ন ধাপে পাঁচ লাখ টাকা আদায়

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

ফেনীতে এক গৃহবধূকে অজ্ঞান করে ধর্ষণের পর নগ্ন অবস্থার ছবি তুলে ব্ল্যাকমেইল করে গত পাঁচ বছরে প্রায় ৭৫ বার ধর্ষণ করেছেন মোবারক হোসেন জুয়েল নামে এক গাড়ি চালক।

এছাড়া নগ্ন ছবির ভয় দেখিয়ে বিভিন্ন ধাপে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগও করেছেন অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে ঐ গৃহবধূ।

এমন অভিযোগে রবিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দারের আদালতে জুয়েলের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূ। পরে বিচারক অভিযোগটি গ্রহণ করে ফেনী পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মোবারক হোসেন জুয়েল ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক বিচারকের গাড়ি চালক।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু জানান, নির্যাতিত গৃহবধূ নিজে বাদী হয়ে নারী নির্যাতন আইনে জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে বলা হয়, গৃহবধূর স্বামীর এক বন্ধুর সঙ্গে আসামি মোবারক হোসেন জুয়েল ২-৩ বার তার বাসায় আসা যাওয়া করে। তখন মোবারক একজন গাড়ী চালক হিসেবে নিজের পরিচয় দেন। ২০১৭ সালে ১২ মার্চ আসামি মোবারক হোসেন বাসায় গিয়ে তার স্বামীকে খোঁজ করেন। তখন জুয়েল এক গ্লাস পানি খাওয়ানোর জন্য অনুরোধ করে ঘরে প্রবেশ করে রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে ধর্ষণ করে।

মামলার অভিযোগে বলা হয়, পরে জ্ঞান ফেরার পর গৃহবধূ সামাজিক লজ্জার ভয়ে স্বামীকে ঘটনা না বলে চুপ থাকেন। পরের দিন রাত ৯টায় জুয়েল জানায় তাকে ধর্ষণ করেছেন এবং তার নগ্ন অবস্থার ছবি তুলে রেখেছেন। পরে তাকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করেন এবং ভয় দেখিয়ে বিভিন্ন ধাপে পাঁচ লাখ টাকা নিয়ে যান। একইভাবে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় প্রায় ৭৫ বার ধর্ষণ করে জুয়েল।

মামলার অভিযোগে আরো বলা হয়, প্রায় দুই বছর আগে জুয়েলের নির্যাতন থেকে মুক্তি পেতে বাসা পরিবর্তন করেন নিপীড়নের শিকার গৃহবধূ। পরে নতুন ভাড়া বাসায়ও আসামি ওই নারীকে আগের মতো ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে আসামি জুয়েলের দাবি করা আরো দুই লাখ টাকা দিয়ে তার হাত-পায়ে ধরে কান্না করে মুক্তি চান।

এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় গৃহবধূর স্বামী দোকানে থাকায় ও সন্তান মাদরাসায় থাকার সুযোগে জুয়েল তাকে একাধিকবার ধর্ষণ করেন।

এদিকে ধর্ষণ থেকে মুক্তি পেতে এবং জুয়েলের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD