1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

টিকটকে আত্মহত্যার ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে স্কুলছাত্রের মৃত্যু

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজী উপজেলায় টিকটকে আত্মহত্যার ভিডিও বানানোর সময় গলায় ফাঁস লেগে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে মহাদেব বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে মহাদেব বাড়ির কেশবনাথের ছেলে পল্লব দেবনাথ (১৮)। তিনি মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার নবম শ্রেণির ছাত্র ছিলেন।

ফুলগাজী থানা সূত্র জানায়, শনিবার রাতে পল্লব বাড়িতে নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট ও গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এতে টিকটক অ্যাপের ভিডিওতে তাকে দুবার আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। দুইবার আত্মহত্যার চেষ্টার ভিডিও তিনি মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে। তবে তৃতীয়বারের সময় আবার ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উদ্ধারকৃত মোবাইলের টিকটক অ্যাপে আত্মহত্যার বিষয়টি দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা কেশবনাথ জানান, শনিবার রাতে ফুলগাজী বাজার থেকে বাজার করে নিয়ে আসে তার ছেলে। এরপর তার রুমে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে সে দরজা খোলেনি। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে তাকে নামানো হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকটক ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে পল্লব মারা গেছে। শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনের টিকটক অ্যাপ থেকে আত্মহত্যার ভিডিও পাওয়া যায়। এতে দেখা যায় দুইবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের চেষ্টায় মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD