1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

আজ রানিকে বিদায় জানাবে বিশ্ব

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে আজ সোমবার শেষ বিদায় জানাতে প্রস্তুত বিশ্ব। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানি শেষকৃত্যের মহাপ্রস্তুতিও ইতিমধ্যে সেরেছে ব্রিটেন।

তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোসহ অনেকে দেশের অতিথি। আজ তারা অংশ নেবেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির জন্য আয়োজিত রাষ্ট্রীয় প্রার্থনায়।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখার সুযোগ থাকছে।

ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় লোকজনের ধারণক্ষমতা দুই হাজার। তাই পাঁচ শতাধিক বিদেশি অতিথির বাইরে অন্যদের সেখানে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

গত আট সেপ্টেম্বর স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি এলিজাবেথ। পরে তার মরদেহ আনা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে হলে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে তার কফিন। গত কয়েকদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানির কফিনের কাছে এসে সম্মান জানাতে দেখা গেছে বহু মানুষকে। সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সুযোগ পায় কফিনের সামনে যাওয়ার।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ১১টার দিকে রানির অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটনে। সেখান থেকে কফিন আনা হবে উইন্ডসোর দুর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানে বিশ্বের অনেক দেশের সরকারপ্রধান উপস্থিত থাকবেন। প্রয়াত স্বামী ফিলিপের পাশেই শায়িত হবে রানি। এর মধ্যে দিয়ে শেষ হবে ব্রিটেনে ১০ দিনের দীর্ঘ জাতীয় শোক।

রানির শেষকৃত্য এবং বিশ্বনেতাদের আগমনে লন্ডনজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD