1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

দাঁড়িয়ে থাকা জীবন্ত মানুষগুলো মুহূর্তে লাশ

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

রাত সাড়ে ১১টা। সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ১৫-২০ জন মানুষ। হাইওয়ে পুলিশের সদস্যরা কথা বলছিলেন দুর্ঘটনাকবিলত জোনাকি পরিবহনের বাস ও লরিচালকের সঙ্গে। মুহূর্তে পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিভে যায় চারটি তাজা প্রাণ।

এ সময় দুই পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সুমন ও শেখ ফরিদ আপন ভাই। তারা পেশায় সিএনজিচালক। দুর্ঘটনায় চারজনের প্রাণহানিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি লরিকে চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। খবর পেয়ে দায়িত্বরত হাইওয়ে পুলিশ এসে সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন সঙ্গে এলাকার লোকজন ও স্থানীয় সিএনজিচালকরাও ছিলেন।

এমন সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা সবাইকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

আহতরা হলেন- জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই মো. মোস্তফা (৪৫) ও কনস্টেবল আব্দুল আউয়াল (৫০), স্থানীয় বাসিন্দা রফিক (২৫), শেখ আহম্মদ (৪৫)। অন্যদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে এএসআই মোস্তফার অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD