1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শৈলমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের আলতাব আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী সন্ধ্যার দিকে বাড়ির অদূরে জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যান।

এসময় দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে সটকে পড়ে।

স্থানীয় লোকজন সেখানে মাছ শিকার করতে গিয়ে বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন। থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জানা গেছে, সুলতান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এলাকায় মাদকদ্রব্য ব্যবসার প্রতিবাদ করতেন একই গ্রামের মোকছেদ আলীর ছেলে কৃষক রনজু মিয়া। সুলতান ও তার সহযোগীদের মাদক কারবারের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কৃষক রনজু।

২০২০ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় রনজু মিয়াকে বাড়ির অদূরে নিজের জমিতে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি সুলতান আলী।

২০২০ সালের ২১ নভেম্বর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় সুলতান আলী জামিনে বেরিয়ে আসেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ এখন জানা যায়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD