1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

সন্তানকে গলা টিপে হত্যা করেন মা, কুয়ায় ফেলে দেন বাবা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়েশা খাতুন নামে দুই বছর বয়সী একটি শিশুকে হত্যার অভিযোগে বাবা-মাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের গিলাবই গ্রামে বাদশা মিয়া (৩৫) ও তার স্ত্রী আম্বিয়া খাতুন (২৮)।

আজ বুধবার সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে বিচারক তাজুল ইসলাম সোহাগ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ১৬৪ ধারার জবানবন্দিতে নিজের শিশু সন্তানকে হত্যার বিষয়টি বিচারকের কাছে স্বীকার করে তার বাবা-মা। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে নিহত শিশুর দাদি জুবেদা খাতুন বাদী হয়ে নিজের ছেলে বাদশা মিয়া ও তার স্ত্রী আম্বিয়া খাতুনকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

হালুয়াঘাট থানা পুলিশের পরিদর্শক শাহীনুজ্জামান খান বলেন, ঘটনার দিন সকালের দিকে স্থানীয়রা পানির কুয়ায় শিশু আয়েশা খাতুনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ ফুট গভীর ওই কুপ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর নিহত শিশুর মা আম্বিয়া খাতুন, বাবা বাদশা মিয়া ও মামা তোফাজ্জল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক আম্বিয়া খাতুন জানিয়েছেন গত সোমবার মধ্যরাতে পারিবারিক দ্বন্দ্বে নিজের শিশু সন্তান আয়েশা খাতুনকে গলা টিপে হত্যা করেন। পরে শিশুর বাবা বাদশা মিয়া ঘটনাটি ধামাচাপা দিতে পানির কুয়ায় ফেলে দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালের দিকে পানির কুয়ায় শিশু আয়েশা খাতুনের মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD