1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ ৪ জনের আটকাদেশ

🍂দৈনিক নতুন আলো ডেস্ক🍂
  • প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় কলেজছাত্রীকে জিম্মি করে দলবদ্ধ ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে বান্ধবীসহ চারজনকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

২০১৭ সালে ঘটা এ ঘটনার সময় অভিযুক্তরা শিশু আইনের আওতায় থাকায় তাদের শিশু আইনে বিচার করে আটকাদেশ দেওয়া হয়েছে। তাদের সরকার নির্ধারিত সেফ হোমে পাঠানো হবে বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুক্তার হোসেন।

অভিযুক্তরা হলেন- জেলার লালপুর উপজেলার দাংগাপাড়া গ্রামের মো. মহরম আলীর ছেলে মো. তুষার আলী, রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীবতিপাড়া গ্রামের মো. ওবায়দুর রহমানের ছেলে মো. ইমন হোসেন ওরফে রকিবুল, নাটোরের লালপুর উপজেলার পুকুরপাড়া গ্রামের মো. আন্তাজ আলী ওরফে এন্তাজের মেয়ে মোছা. মেঘলা খাতুন ওরফে ছাফিয়া ও নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের আব্দুস সালামের ছেলে তুষার ইমরান। তারা সবাই বাগাতিপাড়া উপজেলার ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের শিক্ষার্থী ছিলেন।

আদালত সুত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ২০১৭ সালের ২ জুলাই জেলার বাগাতিপাড়া উপজেলার ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের তৎকালীন ছাত্র তুষার আলী তার অপর তিন বন্ধু ইমন হোসেন, মেঘলা খাতুন ও তুষার ইমরানকে নিয়ে একই কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ করে। পরে তারা ওই ছাত্রীকে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে। আর বান্ধবী মেঘলা খাতুন সেই ভিডিও ধারণ করে।

এ ঘটনায় নির্যাতিতার মা রাশিদা পারভিন বাদি হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট প্রদান করে। ওই মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে বিচারক আজ এ আদেশ দেন।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD