1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার পতন ও সামরিক বাহিনীর নীরব অভ্যুত্থান: নেপথ্যের অজানা অধ্যায় ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান ওয়াশিংটনে দুই দেশের আলোচনা || রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ ওয়ান-ইলেভেনের নেপথ্যে ‘সমন্বিত কুচক্রী’ একের পর এক প্লট সাজানো হয় অন্ধকারে ছিল তৎকালীন সরকার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার পুলিশ হত্যার বিচার হবে, বললেন আইজিপি শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা? গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট মাদুরো বুঝেন !! হাসিনা বুঝেননা হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪ অনুসারী আটক, ঘর ছেড়েছিল ‘হিজরতের’ উদ্দেশ্যে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লার নিখোঁজ সাত তরুণের সন্ধান পাওয়া না গেলেও তথাকথিত হিজরতের উদ্দেশ্যে বের হতে চাওয়া চার শিক্ষার্থীকে আটক করেছে র‍্যাব। বাহিনীর দাবি, তাদের সাথে নিখোঁজ সাতজনের যোগসাজশ রয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে এই চারজন ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে নিখোঁজদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।

গত ২৩ আগস্ট হিজরতের উদ্দেশ্যে বের হচ্ছেন, পরিবারকে এমন চিঠি লিখে ঘর থেকে বেরিয়ে যান কুমিল্লার কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাত শিক্ষার্থী। তাদের মধ্যে ভিক্টোরিয়া কলেজেরই চারজন। সন্তানের খোঁজে পরিবার থানাতে গেলে তদন্তে নামে পুলিশ ও র‍্যাব।

নিখোঁজদের খোঁজ করতে গিয়ে চার তরুণকে আটক করে র‍্যাব। কর্মকতার দাবি, তাদেরও জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে। তবে, বয়স বিবেচনায় র‍্যাব এই চারজনকে পরিবারের জিম্মায় দিয়েছে। র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যে সাত জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এবং এই চারজন একই সাথের। তারা একই চিন্তাধারায় উদ্বুদ্ধ। এই চারজনের লেভেল হয়তো একটু নিচের ছিল। যারা চলে গেছে তাদের সম্পর্কে আমরা আরও তদন্ত করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখেছি, এই চারজন আনসার আল ইসলামের মতাদর্শের অনুসারী।

র‍্যাব বলছে, নিখোঁজ সাতজনও জঙ্গিবাদে উদ্বুদ্ধ। তাদের অবস্থান শনাক্ত করা না গেলেও ইন্ধনদাতাদের খোঁজ চলছে বলে জানান এই কর্মকর্তা। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিশেষ অ্যাপের মাধ্যমে তারা একটি ক্লোজড গ্রুপ বজায় রাখতো। আর সে কারণেই মূলত অনুসন্ধানী কার্যক্রমের মাধ্যমে তাদের তথ্য খুঁজে বের করাটা এখনও পর্যন্ত একটু কষ্টসাধ্য। তবে আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। তাদেরকে শনাক্ত করতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি, যারা তাদেরকে জঙ্গিবাদের পথে ধাবিত করেছে, আমরা তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছি।

কুমিল্লায় আরও কিছু তরুণ জঙ্গিবাদে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। তবে, পরিবার এসব তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছে না, এমন দাবি করেছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD