1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আজ বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আজ বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু হয়। কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারণ গ্রামের ৭ নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা।

বিলে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এসময় সিফাত (১৫) নামের এক কিশোর আহত হয়।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ধামারণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- উপজেলার পশ্চিম ধামারণ গ্রামের মোমেন আলী বেপারীর ছেলে রবিউল হাসান (১৫), একই উপজেলার সোনারং গ্রামের কামালের ছেলে সাইফুল ইসলাম লামিম (১০) ও সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে সানজিদা আক্তার (৯)। হতাহত তিন জনের মধ্যে দুই জন খালাতো ভাইবোন।

বজ্রপাতে ৩ শিশু-কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান। তিনি জানান, দক্ষিণ ধামারণ গ্রামের বিলে দুপুরে শাপলা কুড়াতে যায় ৪ শিশু-কিশোর। শাপলা কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে ওই শিশু-কিশোরদের শরীর ঝলসে যায়। এ সময় বিলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ৩ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল, লামিম ও সানজিদাকে মৃত ঘোষণা করেন। আহত শিশু সিফাতকে (১০) টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, শিশু-কিশোরদের মৃত্যুর খবরে স্বজনরা ছুটে আসেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহত কিশোর রবিউলের বাবা মোমেন আলী বেপারী বলেন, আমি অন্যত্র কাজে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। সেখানে দেখতে পাই আমার সন্তান ও ভাগ্নি মারা গেছে।

নিহত সানজিদার বাবা সাইফুল মোল্লা বলেন, ৪ ভাইবোন মিলে বিলে শাপলা কুড়াতে যায়। বজ্রপাত ওদের জীবন কেড়ে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD