1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

কারাগারে থাকা বাবা-ভাইকে দেখতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও কারাগারে থাকা বাবা-ভাইকে দেখতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর ইক্ষু খামার এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি পাগলুযোগে (থ্রি হুইলার) ঠাকুরগাঁও কারাগারে আসার সময় বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে বাবুল, ঘগার ছেলে তালেব, নেওঘাটির ছেলে আসলামসহ অপরিচিত আরও তিনজনসহ গলায় ছুড়ি ধরে। পরে মাথায় আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি একটি ঘরে ছয়জন আমাকে ঘিরে ধরে আছে। তারা আমাকে নির্যাতন করলে আবার অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন জানান, হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানা যাবে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD