1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

সীমান্তে মুমূর্ষ তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিফাই জেলার করমচুরা থানা এলাকার সীমান্তবর্তী রহিমপুর আন্তর্জাতিক সীমানায় সকালে এক মুমূর্ষ তরুণকে পড়ে থাকতে দেখার পর সন্ধ্যায় ওই বাংলাদেশী তরুণের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবির ৬০ ব্যাটালিয়নের শশীদল বিওপির সদস্যরা।

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকা থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত ও বিবস্ত্র করে মুমূর্ষ অবস্থায় আন্তর্জাতিক সীমানায় ফেলে রেখে যায়।

জানা গেছে, নিহত তরুণ তুষার খাঁ (৩৫) নওগাঁ জেলার রানীনগর থানার বালুভরা এলাকার মোসলেম খাঁর ছেলে। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় তার ফুপুর বাড়ি। ওই এলাকার মালদার বাড়ির বাসিন্দা ফুপু আসমা বেগম ও ফুপা আবু তাহের।

শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক জানান, সকাল ছয়টায় ২০৫৮ মেইন পিলার থ্রি এস এবং ফোর এসের মাঝামাঝি বাংলাদেশের নারায়নপুর দক্ষিণপাড়া হতে ভারতের ১০ ফুট অভ্যন্তরে রহিমপুর এলাকায় মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে থাকায় তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশে আনতে পারিনি।

তিনি আরও জানান, বিএসএফকে বিজিবির পক্ষ থেকে একাধিকবার জানা‌নো হলেও বিএসএফ কোনপ্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতের অভ্যন্তরে তার মৃত্যু হওয়ায় মরদেহটি বিএসএফ তাদের দেশে নিয়ে পোস্টমর্টেম করে বিজিবির কাছে হস্তান্তর করার কথা। কিন্তু বিএসএফ এ বিষয়েও কোন পদক্ষেপ না নিয়ে আমাদের সাথে কোনো বৈঠক না করেই ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে সন্ধ্যায় নিহত তরুণের মরদেহ বাংলাদেশ সীমান্তে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবির শশীদল বিওপির সদস্যরা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, বিজিবি পুলিশের কাছে নিহতের মরদেহ হস্তান্তরের পর তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD