1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাপ দিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

পুলিশের ধাওয়ায় যুবকের মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার
পুলিশের দাবড়ানি খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে টোকন আলি নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলাম জাহিদ ও দুই কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করার পর চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশের ধাওয়ায় যুবকের মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেককে প্রধান করে এ তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ভাংবাড়িয়া গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ে বসে তাস খেলার সময় স্থানীয় হাটবোয়ালিয়া ফাঁড়ির পুলিশ চারজনকে দাবড়ানি দেয়। দুজনকে হাতেনাতে আটক করা হলেও অন্য দুজন মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেয়। একজন নদী থেকে সাঁতরে ডাঙায় উঠলেও অন্যজন নদীর স্রোতে ভেসে যান।

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। টোকন আলি (৩৮) ওই গ্রামের ওদু ছদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী।

স্থানীয়দের অভিযোগ গ্রামের নিরীহ চারজন বাঁশবাগানের নিচে বসে তাস খেলছিলেন। পুলিশ টাকা আদায় করার জন্যই তাদের দাবড়ানি দেয়। পুলিশের ভয়ে দুজন পাশের মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ফেরিঘাটপাড়ার আবদুর রহমানের ছেলে আকছেদ আলী, ইয়াদুল হকের ছেলে কবিরুল ইসলাম, ছুন্নত আলীর ছেলে নাজিম উদ্দিন ও ওদু ছদ্দিনের ছেলে টোকন আলী গ্রামের পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতীরবর্তী বাঁশবাগানের নিচে বসে তাস খেলছিলেন।

বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের টুআইসি এএসআই জাহিদুল ইসলাম দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই চারজনকে ধাওয়া দেন। দুজন নদীতে ঝাঁপ দিলে টোকন পানিতে ডুবে যায়।

বৃহস্পতিবার দুপুরে খুলনা থেকে আসা ডুবুরি দল উপজেলার আঠারখাদা নামক স্থানের মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় টোকনের মরদেহ গ্রামে দাফন করা হয়।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনজন তদন্তে দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গ্রামের কয়েকজন জানান, পরে আটক দুজনের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। ঘণ্টাখানেক পরে টোকনকে না পেয়ে পরিবারের লোকজন নদীর ধারে এসে কান্নায় ভেঙে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD