1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

রাশিয়ান নারীকে উত্ত্যক্ত করার দায়ে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান নারীকে উত্ত্যক্ত করার দায়ে সজিবুল ইসলাম রুবেল সৃষ্টি (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আবদুল আজিজের ছেলে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কিছুদিন ধরে অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিলেন সজিবুল ইসলাম রুবেল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত করতে শুরু করেন। খবর পেয়ে ইউএনও ইমরুল কায়েস সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে কারদণ্ড দেন।

ইউএনও ইমরুল কায়েস বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় রুবেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দণ্ড দেওয়ার পর রুবেলকে পাবনার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD