1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

১০ কোটি টাকা মূল্যের তিমির বমি পাচার করতে গিয়ে ধরা চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশে তিমি মাছের বমি পাচার করার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস (তিমির বমি) ছিল। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ১০ কোটি টাকা!

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে টুইটারে এক পোস্টে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে তিমির বমি পাচার করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস ছিল।’

জানা গেছে, ভারতের কেরালায় গত জুলাইয়ে ২৮ কোটি টাকার অ্যাম্বারগ্রিজ ধরা পড়ে। কয়েকজন মৎস্যজীবী তাদের ধরেছিলেন। পরে বিষয়টি জানাজানি হতেই প্রশংসাও পেয়েছিলেন তারা।

গত বছর মুম্বাই পুলিশ জানিয়েছিল, তিমির বমি বিক্রি হয় প্রায় ১ কোটি টাকা কেজি দরে।

কী এই অ্যাম্বারগ্রিজ? কেনই বা তার এমন আকাশছোঁয়া দাম? আসলে তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় জমাট এই পদার্থ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিকায় স্তন্যপায়ী প্রাণীটি, তা প্রসাধনী অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। তৈরি হয় সুগন্ধী পারফিউমও।

এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর অসীম গুরুত্ব। সব মিলিয়েই বাজারে তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থ চাহিদার শীর্ষে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD