1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

আসছে আইফোন ১৪, থাকতে পারে বড় চমক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

মোবাইলফোন জগতের সম্রাট খ্যাত আইফোনের নতুন একটি সিরিজ প্রকাশ পেতে যাচ্ছে বুধবার (০৭ সেপ্টেম্বর)। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অনুষ্টিত হবে অ্যাপেল ইভেন্ট।

এতে আইফোন ১৪ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচের অষ্টম জেনারেশনের ফাস্ট লুকও প্রকাশ করা হতে পারে। নেটমাধ্যম ইউটিউব ও অ্যাপল টিভিতে এই অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখা যাবে।

চলতি সেপ্টেম্বর মাসেই বাজারে মিলতে পরে আইফোন ১৪ সিরিজ। তবে অনেক দেশ পেরিয়ে আমাদের হাত পর্যন্ত ফোনটি আসতে কিছুটা সময় লেগে যেতে পারে।

আইফোন ১৪ সিরিজের মধ্যে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স নামে চারটি মডেল আসতে পারে বলে শোনা যাচ্ছে। এবারের সিরিজের প্রো মডেলের ফোন স্টোরেজ শুধু ২৫৬ জিবি হবে এমন গুজব আগেই শোনা যাচ্ছিল। কিন্তু আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।

আসলে আইফোনের নতুন সিরিজ মানেই নতুন কিছু চমক। অনেকের ভেতরে এ ফোনটিকে নিয়ে চলে জল্পনা-কল্পনা। অনেক ইউটিউবারও এ বিষয়ে তৈরি করেন প্রেডিকশন ভিডিও। চলুন জেনে নেই নতুন কী থাকতে পারে আইফোন ১৪ সিরিজে?

১. শোনা যাচ্ছে, এবারের সিরিজে ‘মিনি’ মডেলটি বাতিল হতে যাচ্ছে। তবে তার পরিবর্তে আসতে যাচ্ছে আইফোন ১৪ ম্যাক্স মডেল।

২. এ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে বায়োনিক এ১৬ চিপসেট থাকতে পারে। তবে অন্য দুই মডেলে হয়তো বায়োনিক এ১৫ চিপসেটই রাখবে অ্যাপল।

৩. আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো মডেলে ব্যবহার করা হতে পারে ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। আর আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

৪. আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম ব্যবহার করা হতে পারে। তবে সুখবর এই যে, গত সিরিজের তুলনায় এবারে আরও উন্নত ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।

৫. অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রাখা হতে পারে।

৬. উন্নত মানের ব্যাটারি ব্যবহারের কারণে চারজিং ব্যবস্থাও আরও উন্নত করা হতে পারে। শোনা যাচ্ছে আইফোন ১৪ সিরিজে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD