1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার পতন ও সামরিক বাহিনীর নীরব অভ্যুত্থান: নেপথ্যের অজানা অধ্যায় ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান ওয়াশিংটনে দুই দেশের আলোচনা || রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ ওয়ান-ইলেভেনের নেপথ্যে ‘সমন্বিত কুচক্রী’ একের পর এক প্লট সাজানো হয় অন্ধকারে ছিল তৎকালীন সরকার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার পুলিশ হত্যার বিচার হবে, বললেন আইজিপি শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা? গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট মাদুরো বুঝেন !! হাসিনা বুঝেননা হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়

২০ বছর পর পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

দীর্ঘ দুই দশক বিদেশে পালিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সে সময়ের শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ‌র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল তানভির মাহমুদ পাশা।

তিনি জানান, শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকির খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার দিবাগত রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা অভিযান চালায় র‌্যাব-১১’র সদস্যরা।

অভিযানকালে একটি বিদেশী পিস্তলসহ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জাকির খানকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৯৯৪ সালের সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে একটি মামলায় জাকির খানের ১৭ বছরের সাজা হয়।

পরে উচ্চ আদালতে তার সাজা কমে আট বছর হলেও, তিনি গ্রেপ্তার এড়াতে দেশে-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি করা হলে তিনি আত্মগোপনে চলে যায়।

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ব্যবসায়ী সাব্বির হত্যা মামলার আসামী

জাকির খান বিদেশী পিস্তলসহ র‍্যাব-১১ কর্তৃক ঢাকা থেকে গ্রেফতার

জাকির খান এক সময়ে ছিলেন ছাত্রদলের নায়ক। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে জড়ানোর পরেই ক্রমশ খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। জাকির খান দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে দেশের বাইরে অবস্থান করেন। পরে তিনি দেশে ফিরে আসেন।
সূত্র বলছে, ১৯৮৯ সালে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের হাতে ধরে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগদানের মাধ্যমেই জাকির খানের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ। তার পিতা দৌলত খান ছিলেন তৎকালীন টানবাজার পতিতালয়ের গডফাদার। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সাথে নাসিম ওসমানের বিরোধ বাধলে কামালউদ্দিন মৃধার নেতৃত্বে সে ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেয়।
এক পর্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ হিসেবে শহরে পরিচিত হয়ে উঠেন জাকির খান। ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত হয়ে জেলে যায়। একই বছরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলা বাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবীর অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদন্ড হয় এবং জেলে যায়।
১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদটি পেয়ে যান। আওয়ামীলীগের শাসনামলের শেষ দিকে ২০০০ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী পতিতালয় উচ্ছেদ করে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস জেলে থাকেন জাকির খান। ওই বছরের ৯ সেপ্টেম্বর শহরের ডিআইটিতে তাকে সংবর্ধনা দেওয়া হয় যেখানে জনতার ঢল নামে।

সর্বশেষ ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার আততায়ির গুলিতে নিহত হয়। এ ব্যাপারে জাকির খানকে আসামী করে মামলা দায়ের করেন তৈমুর আলম খন্দকার। এর পর জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমায় থাইল্যান্ডে। পরে আবার তিনি দেশে গোপনে ফিরে আসেন।

জাকির খানকে জিজ্ঞাসাবাদে র‍্যাব আরও জানতে পারে, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে বসবাস করছিলেন।

জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD