1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

৪ মাসে ৪ কোটি টাকা পাচার, বেটউইনারের ৩ এজেন্ট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

অনলাইন জুয়া সাইট বেটউইনারের ৩ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চক্রটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করত। গত ৪ মাসে তারা দেশ থেকে ৪ কোটি টাকা পাচার করেছে।

বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।

গ্রেপ্তার ৩ জন হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)।

মো. রেজাউল মাসুদ বলেন, বেটউইনার সাইপ্রাসভিত্তিক মারিকিট হোলিডংস লিমিটেডের একটি অনলাইন জুয়া সাইট, যা রাশিয়া থেকে পরিচালিত হয়। সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংয়ের সময় জুয়ার সাইটটি নজরে আসে।

এরপর এ বিষয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্ত শেষে ওই সাইট পরিচালনায় যুক্ত কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে গতকাল বুধবার অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন, ৪টি এজেন্ট সিম, ২টি মার্চেন্ট সিম, ১টি ডিএসও (নগদ) সিম, ২টি পার্সোনাল সিমসহ মোট ১২টি সিম এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে পল্টন (ডিএমপি) থানার মামলা করা হয়েছে।

সিআইডি আরও জানায়, রাশিয়া থেকে পরিচালিত এই সাইটে দেশের গ্রামাঞ্চলের মানুষ পর্যন্ত জুয়া খেলছেন। গত ৪ মাসে এই ৩ জন দেশ থেকে ৪ কোটি টাকা পাচার করেছে।

রেজাউল মাসুদ বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা তুলে ওই টাকা বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করেন। পরে বাইন্যান্সের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়।

বেটউইনারের মতো এই ধরনের অনলাইন জুয়া সাইট বাংলাদেশে অবৈধ। সম্প্রতি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বেটউইনারের সিস্টার কর্নসার্ন বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন। পরে তাদের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD