1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ডি এন সি সি ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে সিটি করপোরেশন দফতর ছাড়াও ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্ট রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৮ মিনিটে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাজি আল ফারুক বাংলানিউজকে বলেন, রাজধানীর গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক ৭ টা ১০-এর দিকে এ ঘটনা ঘটে। ৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার কাজ চলছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD