1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাবি ক্যাম্পাসে মাদক সেবন, চার জন বহিরাগত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসেবন করা অবস্থায় চার বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, আজ দুপুরে ২টার দিকে টহলরত অবস্থায় ক্যাম্পাসের শেখ রাসেল স্কুল মাঠ চারজন বহিরাগতকে নেশা করতে দেখা যায়। এসময় নেশাজাতদ্রব্যসহ তাদের আটক করে কাজলা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এছাড়া ইদানিং এমন বহিরাগতদের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। তাই ক্যাম্পাসে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে সর্বদা সতর্কভাবে কাজ করছে প্রক্টরিয়াল টিম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সব ধরণের মাদকসেবন কিংবা অশালীন কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমরা তৎপর আছি এবং এ অভিযান অব্যাহত থাকাবে।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে মাদকসেবন অবস্থায় চারজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD