1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ডেপুটি স্পীকার হিসেবে শপথ নিলেন মোঃ শামসুল হক টুকু এমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-কে শপথ বাক্য পাঠ করান। একাদশ জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামসুল হক টুকু বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়ে এ শপথ বাক্য পাঠ করেন।

সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রবিবার (২৮ আগস্ট ২০২২) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১ম বৈঠকে ডেপুটি স্পীকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-র নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুল ইসলাম। পরে মাননীয় স্পীকার নিয়ম অনুযায়ী ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-র নাম সংসদে ভোটে দেন। সেই প্রস্তাব সবর্সম্মতভাবে গৃহীত হলে মোঃ শামসুল হক টুকু এমপি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হন।

অতঃপর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে নবনির্বাচিত ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD