1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

টেনশন গ্রুপের’ ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

টেনশন গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১১ তাদের গ্রেফতার করে। রবিবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় দুটি সুইচ গিয়ার চাকু, দুটি ছোরা এবং দুটি লোহা ও স্টিলের পাইপ উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার শফিকুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম সীমান্ত, নজরুল মিয়ার ছেলে নাঈম মিয়া, হাজী আল আমিন মিয়ার ছেলে মো. হাসান, মো. ইসলামের ছেলে পারভেজ মিয়া, আব্দুল হাকিমের ছেলে আবির বিন হাকিম, আমান উল্লাহর ছেলে মো. রাহাত ও হাজী নুরুল ইসলামের ছেলে রিয়াদুল ইসলাম। তারা সবাই ২১-২৪ বছর বয়সী।

র‌্যাব জানায়, গ্রেফতাররা সবাই ‘টেনশন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করতে ঘটনাস্থলে গুপ্তি ছোরা, লোহা ও স্টিলের পাইপ, ছোরা, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিলেন।

তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD